এ উপলক্ষে রবিবার বেলা ১২টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, প্রযোজনা বিভাগের পরিচালক ইকবাল হোসেন, প্রশিক্ষণ বিভাগের পরিচালক শাওকাত ফারুক, সংগীত- নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দিন, উপপরিচালক শামীমা আক্তার জাহান, অর্থ বিভাগের উপপরিচালক শহিদুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবে দেশের প্রতিটি জেলা থেকে ৬৪ জন তরুণ লালনসংগীতশিল্পী, ৪০ জন বাউল ও লালনসংগীতশিল্পী অংশ নেবেন। এছাড়াও লালন দর্শন, লালনসংগীতের সংগ্রহ, সংরক্ষণ ও প্রসারবিষয়ক সেমিনার ও মুক্ত আলোচনার ব্যবস্থা করা হয়েছে মেলায়।
/এম/