মাত্র শেষ করেছেন তার মার্কিন সফর। সেখানে কয়েকটি কনসার্ট করে দেশে ফিরেছেন তিনি। আর টিভি পর্দায় মাঝে মধ্যে পাওয়া যায় তাকে, তার পুরনো গানের সুবাদে।
তবে এবার নতুন খবর দিলেন, নতুন গানের খবর। এখন কাজ করছেন তার নতুন অ্যালবামের জন্য।
আর তাই কাজের বেশির ভাগ সময় কাটছে স্টুডিওতে।
জানালেন, কনসার্ট না থাকলে স্টুডিওতে বেশি সময় দিচ্ছেন। হয়তো একটি গান তৈরি হয়ে গেলেও চলছে তার উপর নানা নিরীক্ষা।
মিলা বললেন, ‘গান নিয়ে আমি সহজে সন্তুষ্ট হতে পারি না। এ জন্য অনেক সময় নিয়ে কাজ করতে হয়। এখনও তাই করে যাচ্ছি।’
তবে চলতি বছরই নয়, অ্যালবামটি প্রকাশ হবে আগামী বছর। কয়েকটি গানের কাজ শেষ হয়েছে। সব কাজ গুছিয়ে এটি প্রকাশ করবেন। এছাড়া মিলা কাজ করছেন তার জীবনী নিয়ে সংগীতভিত্তিক তথ্যচিত্রের। সেটিও অ্যালবামের সঙ্গে প্রকাশ হবে।
/এম/