৮ দিনে ১০৯ দেশের ৫৫০টি চলচ্চিত্র

উৎসবে অংশ নেওয়া কয়েকটি ছবির প্রচ্ছদ৩ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ‌১৪তম ‘আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব’। ৮ দিনব্যাপী আয়োজিত এই উৎসবে ১০৯ দেশ থেকে প্রায় ৫৫০টি স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র প্রদর্শন হবে।

এর আয়োজক বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। চলতি বছর তারা এ আয়োজনের মধ্য দিয়ে ৩০ বছরে পা দিচ্ছে।
জানা গেছে, ঢাকার বেশ কয়েকটি মিলনায়তনে একযোগে এ চলচ্চিত্রগুলোর প্রদর্শনী চলবে। এগুলোর মধ্যে আছে- জাতীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি অডিটরিয়াম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তন ও বিশ্বসাহিত্যকেন্দ্র। প্রতিটি স্থানে দিনে একাধিক প্রদর্শনী চলবে।
আয়োজকরা জানান, এবারের আয়োজনে প্রায় ২৫০০ চলচ্চিত্রের মধ্যে বাছাইকৃত ৫৫০টি প্রদর্শিত হবে। এরমধ্যে রয়েছে অস্কারে যাওয়া ২টি, কানের ৪৭টিসহ বিশ্বের বেশ কয়েকটি খ্যাতনামা উৎসবে অংশ নেওয়া স্বল্প পরিসরের ছবি।
প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্বরাও উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানান।
/এম/এমএম/