জয়া আখতার এর আগে ‘দিল ধাড়াকানে দো’ চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন। এরপর চলচ্চিত্র নির্মাতা রিমা কাগতিকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছেন প্রযোজনা সংস্থা ‘টাইগার বেবি’। এ প্রযোজনা সংস্থার পক্ষ থেকেই অ্যামাজন প্রাইমের জন্য বিয়ের পরিকল্পনা বিষয় অনুষ্ঠান ‘মেড ইন হেভেন’ নির্মাণ করা হচ্ছে।
সাংবাদিকদের জয়া জানিয়েছেন, দিল্লিতে পুরো অনুষ্ঠানটির শুটিং হবে। প্রথম বছরে ১০টি পর্ব নির্মাণ করা হবে। অভিনেতা-অভিনেত্রীদের এখনও নির্বাচন করা হয়নি। চিত্রনাট্য লেখার কাজ চলছে এখন।
অনুষ্ঠানে ভাই ফারহান আখতারের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে জয়া বলেন, ‘এখন অনুষ্ঠানটির সহ-প্রযোজক ফারহান। চিত্রনাট্য তৈরি হয়ে গেলে আমরা তার উপস্থিতির বিষয়টা বিবেচনা করবো।’
জয়ার এ অনুষ্ঠানের পাশাপাশি ফারহানের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট ‘পাওয়ার প্লে’ ও ‘মির্জাপুর’ নামে দুটি অনুষ্ঠান প্রযোজনা করছে। পাওয়ার প্লে-তে বিবেক ওবেরয়, রিচা চাড্ডাসহ অন্যরা অভিনয় করবেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
/এএ/এমএম/