সংবাদকর্মীদের কাছে ক্ষমা চাইলেন সঞ্জয়

সঞ্জয় দত্তবলিউড অভিনেতা সঞ্জয় দত্তের পিছু ছাড়ছে না বিতর্ক। কিছুদিন আগেই জেল থেকে মুক্তি পেয়েছেন। জেল থেকে ছাড়া পাওয়ার বেশ কিছুদিন কাটলেও এখনও পর্দায় নিয়মিত হননি এই তারকা।
তবে ‘ভূমি’ চলচ্চিত্রের শুটিং সেটে তার দেহরক্ষী সংবাদকর্মীদের ওপর চড়াও হওয়ার ঘটনায় খবরের শিরোনাম আবারও সঞ্জয়।
কিছুদিন আগে ভূমি ছবির শুটিংয়ে এক সংবাদকর্মীর ওপর চড়াও হন সঞ্জয়ের দেহরক্ষী। এ ঘটনায় সঞ্জয়ের বিরুদ্ধে থানায় একটি এফআইআর  দায়ের করা হয়।ফলে বিষয়টি বেশ আকার ধারণ করে। এ অবস্থায় সঞ্জয় দেহরক্ষীর আচরণের জন্য ক্ষমা চেয়েছেন প্রকাশ্যে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে মানুষের কাছে দেহরক্ষীর আচরণের জন্য সঞ্জয় নিজেই ক্ষমা চেয়েছেন। ভিডিওটি অন্তর্জালে দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে ক্ষমা চাওয়ার ধরন দেখে অনেকেই বলছেন, সঞ্জয় সত্যিই এ ঘটনায় মর্মাহত হয়েছেন। তা না হলে এভাবে ক্ষমা চাইতে পারতেন না!
সূত্র: বলিউড লাইফ।
/এএ/এম