তাদের একমাত্র ফুটফুটে পুত্রসন্তানের নাম নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ইতোমধ্যে ফেসবুকে তার ছবি ভাইরাল হয়েছে। অনেকে নিজের প্রোফাইল থেকে শুরু করে কাভার ছবিও করেছেন এই ক্ষুদে সুপারস্টারকে। কিন্তু তার আসল নাম কী- ‘আব্রাহাম’ নাকি আব্রাম?
এই ক্ষুদে ‘সুপারস্টার’-এর নাম সম্পর্কে নতুন তথ্য জানালেন মা অপু বিশ্বাস। বাংলা ট্রিবিউনকে বললেন, ‘শুরু থেকে এখনও অনেকেই ওর নাম আব্রাহাম লিখছেন। এটা হয়তো শুনতে ভুল হয়েছে তাদের। আসলে তার নাম আব্রাম। আর শাকিব ও আমি মিলেই নামটি ঠিক করি। মূলত মায়ের সঙ্গে ছেলের নাম মিলিয়ে রাখার একটি প্রচলন আছে আমাদের। সেখান থেকেই আমার সঙ্গে মিলিয়ে তার নাম আব্রাম রাখা।’
এদিকে নিজের চলচ্চিত্রে ফেরা প্রসঙ্গে অপু বাংলা ট্রিবিউনকে বললেন, ‘আমি আরও একটু সময় নেব। আব্রামকে সময় দিতে চাই। এটাই আমার এখন মূল লক্ষ্য। এরপর নতুন চ্যালেঞ্জ নেব। নিজেকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার চ্যালেঞ্জ। কয়েক মাসের মধ্যেই জিম শুরু করব।’
২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। এ দম্পতির সন্তান আব্রাম খান জয়। গত ১০ এপ্রিল বিকালে বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস নিজেই তথ্যগুলো জানান। এরপর সারাদেশে তোলপাড় শুরু হয়। সমালোচনার মুখে পড়েন শাকিব। এরপর আনুষ্ঠানিকভাবে অপুকে গ্রহণ করেন তিনি। তারা এখন শাকিবের গুলশানের বাসায় আছেন।
/এম/এমএম/