আবার গাইলেন রাজেশ

রাজেশ/ ছবি: সংগৃহীতঅসংখ্য গানের সফল সুরকার রাজেশ, যিনি মূলত একজন কণ্ঠশিল্পী। ক্যারিয়ারের শুরুতে তার লক্ষ্য ছিল গায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা।

না, সে পথে আর বেশিদূর এগুলেন না। শূন্য দশকের শুরুর দিকে আসিফের ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামের সূত্র ধরে বনে গেলেন দেশের অন্যতম সফল সুরকার। তাই আর সে অর্থে গাওয়া হলো না তার। তবে ২০০৭ সালে প্রকাশিত ‘পাপি’ শিরোনামের একটি মিশ্র অ্যালবামে সর্বশেষ একটি গান গেয়েছিলেন রাজেশ।
সেই গানের লম্বা বিরতির পর আবারও কণ্ঠে গান তুললেন সম্প্রতি। গাড়ি চালকদের নিয়ে জনসচেতনাতামূল এই গানটি লিখেছেন নীহার আহমেদ। গানটির কথাগুলো এমন- তোমাদের সচেতনতায় নিরাপদ থাকে সড়ক/ সাবধানে চালাইও গাড়ি তুমি টাইগার চালক/ বাংলাদেশের উন্নয়নে তুমিও নিয়ামক/ তোমার কাছে জমা আছে আমজনতার হক/ তোমার কাজে ধন্য আমরা শ্রদ্ধা তোমায় চালক। এমন ভিন্ন বিষয়ের গানটির সুর করেছেন মুরাদ নূর আর সংগীতায়োজনে ছিলেন মুশফিক লিটু।
সদ্য রেকর্ড হওয়া এই গানটি প্রসঙ্গে রাজেশ ঘোষ বলেন, ‘আমি তো গাইতেই চাই। কিন্তু অন্যকে গাওয়াতে যেয়ে নিজের আর গাওয়া হয়ে ওঠে না। তাই মুরাদ নূরের জনসচেতনতামূলক এই গানটি গাওয়ার সুযোগ হাতছাড়া করিনি। আমাদের প্রত্যাশা এই গানটি শুনে অনেকেই সচেতন হবেন। আর আমরা গড়তে পারবো নিরাপদ বাংলাদেশ।’
জানা গেছে, বিশেষ এই গানটি প্রকাশ পাচ্ছে ৬ মে, টাইগার সিমেন্ট-চালক সম্মেলনের মাধ্যমে।
/এস/এমএম/