ছবিতে অভিনয় করেছেন ফিওন হোয়াইটহেড, মার্ক রায়লান্স, হ্যারি স্টাইলস, সিলিয়ান মারফি, টম হার্ডির মতো তারকারা।
ছবির চিত্রনাট্য নোলান নিজেই লিখেছেন। ‘ডার্ক নাইট ট্রিলজি’, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’, ‘দ্য প্রেস্টিজ’, ‘মেমেন্টো’র মতো সাড়া জাগানো সব চলচ্চিত্র উপহার দিয়ে এরইমধ্যে নিজের জাত চিনিয়েছেন নোলান।
২০১৫ সালে স্পিলবার্গের ‘ব্রিজ অব স্পাইজ’ ছবিতে অভিনয়ের জন্য অস্কার পাওয়া অভিনেতা মার্ক রায়লান্সকে দেখা যাবে এ ছবিতে।
রায়লান্স বলেন, ‘নোলান হচ্ছে সবচেয়ে সিরিয়াস ও ইন্টারেস্টিং ফিল্মমেকার। সব মহান চলচ্চিত্র নির্মাতাই একটা সময়ে যুদ্ধের ছবি তৈরি করে। কিন্তু নোলানের চিত্রনাট্য একেবারেই আলাদা। আমি মনে করি অসাধারণ একটা ঘটনা নিয়ে খুবই সরল, শক্তিশালী ও খাঁটি যুদ্ধের ছবি তৈরির ক্ষমতা তার আছে।’
আর ছবিটিতে অভিনয়ের জন্য সর্বত্র প্রশংসায় ভাসছেন অভিনেতা হ্যারি স্টাইলস।
/এম/