কাজল আগারওয়ালের ম্যানেজার গ্রেফতার

কাজলমাদক থাকার অপরাধে বলিউড তারকা কাজল আগারওয়ালের ম্যানেজার রোনিকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়া জানায়, বিশেষ তদন্ত বাহিনী তার বাড়িতে গিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করে।
এই ঘটনায় খুবই অবাক হয়েছেন অভিনেত্রী কাজল। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি তাকে সমর্থন করি না। কিন্তু রোনি এমন কাজ করতে পারে সেটা আমি ভাবতেও পারিনি। এটা আমাদের সমাজের জন্য ক্ষতিকারক।’
রোনির সঙ্গে তার সম্পর্ক একদমই পেশাদারি ছিলো মন্তব্য করে তিনি বলেন, ‘আমার ক্যারিয়ার নিয়ে বাবা-মা অনেক সমর্থন দেয়। আমি সবার সঙ্গে খুবই পেশাদার সম্পর্ক বজায় রাখি।’
তেলাগানার এই বিশেষ বাহিনী মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করেছে। এই মুহূর্তে তারা ক্যালভিন মাসকেরনাসের বিষয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছে। গত সপ্তাহেই তার ৬ জন তারকার সঙ্গে কথা বলেন। এছাড়া নোটিশ পাঠানো হয়েছে আরও ১২জনকে।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া
/এমএইচ/এম/