পরিচালকের বুকে কাজলের ট্যাটু, বিপর্যস্ত নায়িকা

বিনোদন ডেস্ক
০১ আগস্ট ২০২৬, ২২:৫৫আপডেট : ০১ আগস্ট ২০২৬, ২৩:০০

তারকাদের জন্য ভক্তদের নানা রকম পাগলামি দেখা যায়। কিন্তু সেই পাগলামি যদি পরিচালকের হয় তাহলে বিষয়টি যন্ত্রণাদায়ক বলতে হয়। তেমনই এক বিস্ফোরক ঘটনার কথা প্রকাশ্যে আনলেন বলিপাড়ার নায়িকা কাজল আগারওয়াল। 

ছবির সেটে তার সঙ্গে এক সহকারী পরিচালক, যিনি নিজেকে তার অনুরাগী বলে দাবি করেছিলেন, তার ‘কুরুচিকর’ আচরণ নিয়ে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে!

কাজলের দাবি অনুযায়ী, ছবির সেটে কাজের ফাঁকে তার সঙ্গে দেখা করতে আসেন ওই সহকারী পরিচালক। তিনি নিজেকে অভিনেত্রীর অনুরাগী বলেও দাবি করেছিলেন। কিন্তু কথা বলতে বলতেই আচমকা অশালীন আচরণ শুরু করেন। সেই সময় ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন নায়িকা।

কাজলের সঙ্গে কথা বলতে বলতেই কোনও কারণ ছাড়াই আচমকা নিজের গায়ের জামা খুলে ফেলেন ওই ব্যক্তি। তার শরীরে কাজলের নামের ট্যাটু দেখাতে উদ্যত হন। পেশাদার কাজের জায়গায় এমন বিশ্রী কাণ্ড ঘটবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি অভিনেত্রী। ঘটনাটির আকস্মিকতায় তিনি রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েন।

কাজল বলেন, ‘সে তৎক্ষণাৎ তার শার্ট খুলে ফেলে এবং আমাকে তার বুকে আমার নামের ট্যাটু দেখায়। এই ঘটনায় আমি এতটাই হতবাক হয়েছিলাম যে আমার হাত-পা কাঁপতে শুরু করে।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমি খুশি হয়েছি তিনি তার শরীরে আমার নাম ট্যাটু করেছেন। কিন্তু, অনুমতি ছাড়া আমার ঘরে আসা মোটেও ঠিক ছিল না। কেউ যতই বড় ভক্ত হোক না কেন, এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। আমি তাকে সতর্ক করেছিলাম যে এটি করার ফলে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে’।

/এনআই/ইউএস/
সম্পর্কিত
প্যাটার্ন ও চেকে ফ্যাশনেবল কাজল
প্যাটার্ন ও চেকে ফ্যাশনেবল কাজল
কাজল আগারওয়ালের ম্যানেজার গ্রেফতার
কাজল আগারওয়ালের ম্যানেজার গ্রেফতার
বিনোদন বিভাগের সর্বশেষ
দিলীপ থেকে শাহরুখ, শাকিব—আর কে হয়েছেন দেবদাস
দিলীপ থেকে শাহরুখ, শাকিব—আর কে হয়েছেন দেবদাস
বরুণ-জাহ্নবীকে চমকে দিতে ‘কফি কাউচে’ কে এলেন
বরুণ-জাহ্নবীকে চমকে দিতে ‘কফি কাউচে’ কে এলেন
ছোটবেলার সেই শাবনাজ-লিমা এখন কোথায়
ছোটবেলার সেই শাবনাজ-লিমা এখন কোথায়
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা
‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি
‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি