রাজধানীর উত্তরায় চলছে কায়সার আহমেদের ধারাবাহিক নাটক ‘মহাগুরু’র শুটিং। সেখানেই কাজে মগ্ন নিশা। বিয়ের একদিন পরেই শুটিংয়ে আসার কারণ কী? বাংলা ট্রিবিউনকে রবিবার (২৭ আগস্ট) দুপুরে নিশা বললেন, ‘হাতে একেবারেই সময় নেই। আগামী ৬ সেপ্টেম্বর মধুচন্দ্রিমা উদযাপনের জন্য থাইল্যান্ডে যাচ্ছি। থাকবো ১০ দিন। তাই হাতের কাজগুলো সেরে যেতে হবে।’
নিশার বর সৈয়দ নাঈম আহমেদ। তিনি কাজ করছেন বিকাশের করপোরেট সেলস বিভাগের কর্মকর্তা হিসেবে। তাদের বন্ধুত্ব ২০০৫ সাল থেকে। দু’জনই রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন। ধীরে ধীরে বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়।
২৫ আগস্ট সন্ধ্যায় পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এখানে ছিলেন দুই পরিবারের নিকট আত্মীয় এবং বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা।
২০১০ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হন নিশা। এরপর থেকে নিয়মিতই নাটকে ও বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন তিনি।