রিলিফ ইন্টারন্যাশনালের বাংলাদেশ শুভেচ্ছাদূত হিসেবেই তাদের উদ্যোগে শরণার্থীদের কাছাকাছি যান শিমু। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে বেশকিছু সময় কাটান তিনি।
এ অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে শিমু বললেন, ‘বাংলাদেশে যত রোহিঙ্গা শরণার্থী এসেছেন, তাদের অর্ধেকেরও বেশি শিশু ও কিশোর-কিশোরী। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি। আপনিও এগিয়ে আসুন।'
এদিকে গত সপ্তাহে রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন চিত্রনায়ক ফেরদৌস। ইউনিসেফের সহযোগিতায় সেখানে শিশুদের সঙ্গে খেলাধুলা ও তাদের মানসিকভাবে উদ্বুদ্ধ করেন তিনি। এর আগে অভিনেতা ইলিয়াস কাঞ্চন রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে ত্রাণ বিতরণ করেন।