পাত্র প্রসঙ্গে বেনজির বললেন, ‘তারেকের সঙ্গে আমার পরিচয় ২০০৮ থেকে। তবে এরপর পাঁচ বছর পর থেকে আমাদের সম্পর্ক। কিছুদিন হলো দেশে এসেছে ও। হুট করেই আকদের সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। এরপর আলোচনা করে সব বন্দোবস্ত করা হবে।’
জীবনের নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে। কেমন লাগছে জানতে চাইলে এই মডেল বলেন, ‘২০০৫ সালে র্যাম্পের মাধ্যমে মিডিয়ায় কাজ শুরু করি। এরপর অভিনয়, মডেলিং ও উপস্থাপনা করেছি। বিশেষ করে গত কয়েক বছর উপস্থাপনায় বেশি সময় দিয়েছি। মা আমার সঙ্গে সবসময় ছায়ার মতো থেকেছেন। তাকে ছাড়া এতদিন আমার পক্ষে কাজ করা সম্ভব হতো না। বন্ধুর মতো মায়ের সঙ্গে সবকিছু ভাগাভাগি করেছি। বিয়ের তারিখ ঠিক হওয়ার পর থেকেই শুধু মনে হচ্ছে, মা আমাকে ছাড়া কীভাবে থাকবেন!’
এখন আপাতত উপস্থাপনায় কম সময় দেবেন বলে জানান বেনজির। তিনি এখন এশিয়ান টিভিতে ‘আনন্দ বার্তা’, এসএ টিভিতে ‘হাইফ অব ফ্যানস’, এটিএন বাংলায় ‘সিনে সং’ ও বৈশাখী টিভিতে ‘শুধু সিনোমার গান’ অনুষ্ঠানগুলো উপস্থাপনা করছেন। এগুলোর নতুন কয়েক পর্বের রেকর্ডিং আগাম করে রেখেছেন তিনি। আপাতত নতুন জীবনে সময় দিতে চান। তারপর আবারও কাজে ফেরার ইচ্ছে আছে তার।