মানস পালের রচনায় এটি পরিচালনা করেছেন আকাশ। মজার এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, মীর সাব্বির, ইন্তেখাব দিনার, ফজলুল রহমান বাবু
রাশেদ মামুন অপু, ডলি জহুর, মনিরা মিঠু, নাদিয়া, ফারজানা রিক্তা, জামাল রাজা সানজিদা প্রমুখ।
নাটকটির গল্প এমন- দখিনা হাওয়া বাড়ির মালিককে সবাই আ হা খান নামেই চেনে। পুরো নাম- আবুল হাসান খান। তার তিন মেয়ে। তাদের প্রথম তিন অক্ষর দিয়ে এলাকার যুবকরা এ বাড়ির নাম রেখেছে ‘ক্যাট হাউজ’।
হঠাৎই সে বাড়িতে আসে অপরিচিত এক যুবক। তার বিশেষ কিছু দাবি আছে।
১০ ডিসেম্বর থেকে নাটকটি প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৭টা ৩০ মিনিটে প্রচার হবে আরটিভিতে।