লাইভ টেকনোলজির ব্যানারে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন।
গানের সুর, সংগীতের পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন কলকাতার আকাশ। কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। কোরিওগ্রাফিতে আছেন কলকাতার শিবরাম।
আইরিন জানালেন, গানের কনসেপ্টের কারণেই আবারও মিউজিক ভিডিওতে কাজ করলেন।
আর পরিচালক অনন্য মামুনের ভাষ্য, ‘গানটিতে সিনেমার একটা আবহ থাকবে। আশা করি পুরোটাই উপভোগ্য হবে। দেখা যাবে একটু অন্যরকম আইরিনকে।’
ভিডিওটি লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে শিগগিরই।