দেশের অন্যতম মডেল সাদিয়া ইসলাম মৌ সম্পর্কে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করলেন এই সময়ের অভিনেত্রী মৌটুসী বিশ্বাস।
এ দুই শিল্পী ঈদের বিশেষ একটি নাটকে অভিনয় করছেন। নাম ‘উড়ো চিঠি’। শুটিং শুরু হলো গতকাল (২৪ জুলাই) থেকে। চলছে আজও (বুধবার)। শুটিংয়ের ফাঁকেই মৌ প্রসঙ্গে কথাগুলো বললেন মৌটুসী।
জানালেন, এটি একটি পারিবারিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে। একটি সংকটকে ঘিরে এর কাহিনি এগুবে। আগে দুজনে একটি ফটোশুটে অংশ নিলেও মৌয়ের সঙ্গে এটাই তার প্রথম নাটক।
মৌটুসী বাংলা ট্রিবিউনকে বললেন, ‘ছোটবেলা থেকে আমি মূলত দুজন মানুষকে মুগ্ধতা নিয়ে দেখি। একজন শম্পা রেজা আপু, অন্যজন মৌ আপু। এই দুজনের মধ্যে কী যেন আছে। উনাদের দেখলে মুগ্ধতা আমার কাটে না। মৌ আপুর সঙ্গে প্রথম নাটক। গতকাল (২৪ জুলাই) সারা দিন একসঙ্গে কাজ কলাম। মুগ্ধ হলাম।’
‘উড়ো চিঠি’ নাটকটি পান্থ শাহরিয়ারের রচনায় পরিচালনা করছেন আরিফ খান।
এতে আরও অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, তাসনুভা তিশা, মনোজ প্রমুখ।
নাটকটি নাগরিক টিভির ঈদ আয়োজনে প্রচারের কথা রয়েছে।