ভালোবাসার ভিন্ন প্রকাশ

নাটকে সজল ও নিপানিপা ও সুনীল দুজন দুজনকে ভালোবাসে। একই বিশ্ববিদ্যালয়ের এক বিভাগে পড়াশোনা করে তারা। ভালোবাসার শুরুটা অবশ্য তাদের তিন বছর আগে থেকে। এই তিন বছরে দুজনের মধ্যে মিল থাকলেও ঝগড়াটাই বেশি হয়। যা একেবারেই অতিরিক্ত।
এদিকে আদনান নামে এক ছেলে ভর্তি হয় তাদের বিভাগে। নিপা তার ভালোবাসার মানুষটির যন্ত্রণা আর তার প্রতি অবিশ্বাসের কথা সব খুলে বলে আদনানকে। সে নিপাকে বোঝায়, সুনীলের সন্দেহ তার ভালোবাসার পাগলামির বহিঃপ্রকাশ! এদিকে আদনানাকে ঘিরে সুনীলের সন্দেহ বাড়তেই থাকে। আর বড় একটি ঘটনা ঘটিয়ে ফেলে সে। যার মাশুল দিতে হবে তিনজনকেই!
এটি একটি নাটকের গল্প। এর নাম ‘ভালোবাসি একটু বেশি’। নাটকটি রচনায় আছেন কুদরত উল্লাহ ও পরিচালনায় রাহাত কবির।
এতে সুনীল সজল, নিপা শারমিন আঁখি ও আদনান চরিত্রে অভিনয় করেছেন আতিক হাসান। নাকটির রচয়িতা কুদরত উল্লাহ জানান, এর সব কাজ শেষ। এটি শিগগিরই জিটিভিতে প্রচার হবে।