এ চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য মনোনীত হয়েছে বাংলাদেশের প্রামাণ্য চলচ্চিত্র ‘গতিপট’ (মুভিং ক্যানভাস)। ২৬ মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মৃদুল মামুন। আর প্রযোজনা করেছে দৃশ্যকার ফিল্মস এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।
উৎসবের দ্বিতীয় দিন ১৭ আগস্ট, শুক্রবার রাতে ফ্লোরিডার বিশ্ববিখ্যাত ‘টাচস্টার সিনেমাস’-এর ‘সাবাল পাল্ম লাক্সারি-৬’ থিয়েটারে ‘গতিপট’-এর প্রদর্শনীটি আমেরিকান প্রিমিয়ার হিসেবে অনুষ্ঠিত হবে। প্রামাণ্য চলচ্চিত্রটি একই সাথে দুটি প্রতিযোগিতা বিভাগে বিশ্বের ৬৫টি চলচ্চিত্রের সঙ্গে বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র হিসেবে লড়বে।
এছাড়াও আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারতের আসামে ‘নওগাঁ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০১৮’-এর ‘আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র প্রতিযোগিতা’ বিভাগেও বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র হিসেবে লড়বে ‘গতিপট’।
‘গতিপট’ প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মাণ প্রসঙ্গে মৃদুল মামুন বললেন, ‘বর্তমান কিংবা হারিয়ে যাওয়া বাংলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি-কালচারগুলোকে টি-শার্টের ক্যানভাসে শিল্পীর তুলির আঁচড়ে তুলে আনার উদ্যোগ এবং এর মধ্যদিয়ে টি-শার্টে বিদেশী মোটিফের ভিড়ে বাংলা মোটিফের স্থান করে নেওয়ার পেছনের গল্প এবং সংশ্লিষ্টদের তুলে ধরার চেষ্টা করেছি এখানে।’