‘কলিম শরাফী’র গান অন্যায়ের বিরুদ্ধে সাহস জোগাবে’

একক পরিবেশনায় রবীন্দ্রসংগীতশিল্পী আমিনা আহমেদসংড়ীত ভবনের প্রতিষ্ঠাতা সভাপতি-অধ্যক্ষ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কলিম শরাফীর গান বাংলার আপামর জনগণকে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস জোগাবে বলে মন্তব্য করেছেন ভাষাসৈনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।

গতকাল শনিবার (১৭ নভেম্বর) বিকাল পাঁচটায় শিল্পী কলিম শরাফীর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সংগীত ভবনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

কামাল লোহানী বলেন, ‘সেনা শাসনের আমলে সাহসের সাথে তার গান বাঙালি, আপামর জনগণকে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস জুগিয়েছেন। আগামীতেও তার গান দেশবাসীকে সাহস জোগাবে।’স্মরণে কলিম শরাফী

অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন রবীন্দ্রসংগীত শিল্পী আমিনা আহমেদ। এছাড়াও সংগীত ভবনের ছাত্রছাত্রীরা সম্মেলক গান ও নৃত্যানুষ্ঠানে অংশ নেন। এতে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’, ‘আমি বাঁধিনু তোমার তীরে’, ‘আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই’ নৃত্যে তালে তালে ইত্যাদি গান পরিবেশনা করা হয়। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

আয়োজনে শিল্পী কলিম শরাফীর স্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের সাবেক অধ্যাপক নওশাবা শরাফীর উপস্থিতিতে সভাপতিত্ব করেন সংগীত ভবনের সভাপতি পীযূষ বড়ুয়া এবং মাহমুদ সেলিমের সঞ্চালনায় স্মৃতিচারণ করেন কবি ও তথ্যচিত্র নির্মাতা নিশাত জাহান রানা, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা ও বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শিল্পী তপন মাহমুদ।আবৃত্তি করছেন সুবর্ণা মুস্তাফা
ছবি- সাজ্জাদ হোসেন