শেষ দিন মুগ্ধতা ছড়ালেন শাফকাত, অর্ণব, লাস মিগাস

অর্ণব অ্যান্ড ফ্রেন্ডসস্পেনের ব্যান্ড লাস মিগাসের গানে তখন বুঁদ হয়ে আছে আর্মি স্টেডিয়াম। গান ও বাদ্যযন্ত্রে দর্শক মাতানোর পর মঞ্চে উঠলেন অর্ণব। তুমুল হর্ষধ্বনিতে চললো তার গান।
তবে শেষটা আরও ভালোভাবে জমিয়ে দেন পাকিস্তানি শাফকাত আমানত আলি। দর্শকদের উল্লাস দেখে মঞ্চ ছেড়ে নেমে এলেন দর্শকদের মাঝে। সিঁথি সাহাসহ দু-একজনকে নিয়ে গাইলেনও এ বলিউড গায়ক।
‘আখোঁ কি সাগার’, ‘খামাজ’, ‘তেরে বিনা’ গানগুলোসহ বেশ কিছু গান গেয়েছেন এই শিল্পী।শাফকাত ও এক শ্রোতা

‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’-এর শেষ দিন পাঁচ রকমের পরিবেশনা ছিল। বাংলা গানের দুই শিল্পী এবং গানের দলের পাশাপাশি পাকিস্তান ও স্পেনের ঐতিহ্যবাহী সুরের মূর্ছনা ছড়িয়েছে কাল। বাংলাদেশ থেকে আরও অংশ নেন গানের দল নকশিকাঁথা ও বাউল কবির শাহ্।লাস মিগাসের পরিবেশনা

বাঙালির নিজস্ব সম্পদ বাংলা লোকসংগীতকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়া এবং সারা বিশ্বে লোকসংগীতের গৌরবময় অবস্থান তৈরির লক্ষ্য ১৫ নভেম্বর চতুর্থবারের মতো ঢাকা আর্মি স্টেডিয়ামে শুরু হয় ‘ঢাকা আন্তর্জাতিক লোক উৎসব’। তিন দিনের এ আয়োজনে সন্ধ্যা ৬টা থেকে শুরু করে মধ্যরাত ১২টা পর্যন্ত চলেছে সুরের মূর্ছনা। সান ফাউন্ডেশনের উদ্যোগ ও সান কমিউনিকেশনের আয়োজনে মেরিল নিবেদিত এ আয়োজনে সহযোগিতা করে ঢাকা ব্যাংক লিমিটেড, গ্রামীণফোন ও রাঁধুনী।
বাউল কবির শাহ