৭১-এর দিনগুলোতে মেঘনা

মেঘনা চরিত্রে বন্যা মির্জানদীর নামে মেয়ের নাম রেখেছিলেন মেঘনার মা-বাবা। সব বিষয়ে মেঘনার কৌতূহল। তাই মেঘনা মা-বাবার কাছে কোনও কিছু জানতে চাইলেই উত্তর পায়। দেশ-বিদেশের বিভিন্ন বইও পড়ে সে। এভাবেই মেঘনার বড় হওয়া।
এর মধ্যে শুরু হয় ৭১-এর মুক্তিযুদ্ধ। যুদ্ধের সময় মেঘনার অভিজ্ঞতা নিয়েই তার বয়ানে দুরন্ত টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে টেলিছবি ‘মেঘনার-৭১’। ৭১-এর দিনগুলো মেঘনার বোধে কীভাবে দাগ কাটলো সেটাই শিশুতোষ করে তুলে ধরা হয়েছে এখানে।
শামীম আখতারের রচনা ও পরিচালনায় ‘মেঘনার-৭১’ প্রচার হবে দুরন্ত টিভিতে ১৬ ডিসেম্বর, বিকাল ৩টা ও রাত ১০টায়।
এই টেলিছবির বিভিন্ন চরিত্রের অভিনয় করেছেন বন্যা মির্জা, শামস উদ দোহা, সাদিয়া ইউসুফ বৃতা, কিয়ানা, শাহীদ বাহাদুর, এনামুল হাসান আকাশ ও মৌমিতা মেহজাবিন অর্পা।