‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতার ১১তম মৌসুমের সুবাদে দিওয়াসের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। অডিশন রাউন্ডে তার কণ্ঠে ঝাড়খণ্ড রাজ্যের লোকগীতি শুনে প্রশংসা করেছেন সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার। টুইটারে দিওয়াসের প্রতিভার তারিফ করেন তিনি।
নতুন পর্বে দিওয়াস মঞ্চে আসার পর তার দীপাবলির পরিকল্পনা জানতে চান বিচারকরা। কিন্তু তিনি জানান, ছয় বছর ধরে বাড়ি থেকে দূরে থাকেন। এই লম্বা সময় কারখানার শ্রমিকদের খাওয়ার পর থালাবাসন মেজে রোজগার করেছেন তিনি।
দিওয়াসের মুখে এসব শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন তিন বিচারক আনু মালিক, বিশাল দাড়লানি ও নেহা কাক্কার। এরপর গায়িকা নেহা দীপাবলি উদযাপনের জন্য দিওয়াসকে ১ লাখ রুপি উপহার দেওয়ার কথা জানান।
নেহা বলেছেন, ‘দিওয়াস, আমি চাই আপনি বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করুন। তাদের জন্য উপহার ও নতুন পোশাক কিনে নিয়ে যান। এবার উড়োজাহাজে চড়ে বাড়ি যাওয়ার জন্য বলেন নেহা। তাকে ধন্যবাদ দেন দিওয়াস।
View this post on InstagramA post shared by Sony Entertainment Television (@sonytvofficial) on Oct 26, 2019 at 2:38am PDT
সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রতি শনি ও রবিবার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচার হবে ‘ইন্ডিয়ান আইডল’। উপস্থাপনায় আদিত্য নারায়ণ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া