দুই মাসব্যাপী এই ক্যাম্পেইনের অংশ হিসেবে সম্প্রতি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)তে শেষ হলো তিন দিনব্যাপী কার্যক্রম। আগামী ৯ থেকে ১১ই নভেম্বর পর্যন্ত চলবে ‘এআইইউবি’ এবং ১৭ ও ১৮ তারিখ চলবে ‘ইউল্যাব’-এ। একইভাবে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতেও চলবে এই ক্যাম্পেইন, যেখানে অংশগ্রহণকারীরা রেজিস্ট্রেশন করে অডিশন দিতে পারবে তাদের নিজ নিজ ক্যাম্পাসে।
এছাড়াও এই আরজে হান্ট ক্যাম্পেইনের সঙ্গে থাকবে উদীয়মান হিপ্ হপ্ স্টার ব্ল্যাক জ্যাং ও তার গ্রুপের সারপ্রাইজ পারফরমেন্স। এর মাধ্যমে অনেক নতুন নতুন প্রতিভাবান তরুণ বেরিয়ে আসবে- এমনটাই আশা করছেন ‘কালারস এফএম ১০১.৬’-এর মার্কেটিং প্রধান তাসনুভা আহমেদ।
/এমএম/