সালমানের হাতে মাত্র ১০ দিন!

সালমানসুলতান ছবিতে সুলতানের চরিত্রের জন্য আমার শরীরকে আরও বড় আর ফিট করে তুলতে হবে। দর্শকরা সেখানে আমাকে প্রায় দ্বিগুণ সাইজের দেখতে পাবেন। সেজন্য ইতিমধ্যে আমার প্রশিক্ষণও শুরু হয়ে গেছে’- বলেছেন বলিউড সুপারস্টার সালমান খান।
যশ রাজ ফিল্মসের ‘সুলতান’ ছবিতে কুস্তিগীরের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য শরীর ফিট করে তুলতে সালমানের হাতে সময় রয়েছে আর মাত্র ১০ দিন। তিনি বলেন, “গত তিন সপ্তাহ ধরে ‘প্রেম রতন ধন পায়ো’র প্রমোশনের কাজে ব্যস্ত থাকায় তেমন কিছুই করতে পারিনি। অবশ্য আমি প্রায় পুরোপুরি ফিট হয়ে উঠেছি, শুধু সামান্য ঘষামাজা বাকী। দেখা যাক এই ১০ দিনে কতটা এগুতে পারি।”
হরিয়ানার একজন কুস্তিগীরকে নিয়ে নির্মিতব্য এই ছবির নামভূমিকায় অভিনয় করছেন সালমান।


/এআরসি/এমএম/