জলীল রাজাকারকে রংপুর কারাগার থেকে দিনাজপুর কারাগারে নেওয়া হচ্ছিল। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে মূল দায়িত্বে ছিলেন সোবহান সাহেবের ছেলে পুলিশ ইন্সপেক্টর সোহেল হায়দার। সতর্ক প্রহরা সত্ত্বেও জলিল রাজাকার পালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়। যে সময় একজন বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা পেতে যাচ্ছেন, সেই সময়ে যুদ্ধাপরাধী রাজাকারকে পালিয়ে যেতে সহায়তা করেছে সেই মুক্তিযোদ্ধারই ছেলে। তৈরী হয় নানা রহস্য।
রেজানুর রহমানের চিত্রনাট্য নিয়ে রুদ্ধশ্বাস কাহিনীর এই টেলিছবির নাম ‘সোবহান সাহেবের সংবর্ধনা’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ডি এ তায়েব, সুমনা সোমা, হাফিজুর রহমান সুরুজ, জিয়াউল হাসান কিসলু, মাহবুবা রেজানুর, সুকর্ন হাসানসহ থিয়েটার সৈয়দপুরের শতাধিক নাট্যকর্মী।
১৮ ডিসেম্বর বিকেল ৩টা ৫ মিনিট চ্যানেল আইতে টেলিছবিটি প্রচার হবে।
/এস/এমএম/