১০ কোটি ছাড়াল ‘কোলাভেরি ডি’

তামিল তারকা অভিনেতা ধানুষতামিল তারকা অভিনেতা ধানুষের গাওয়া ‘কোলাভেরি ডি’ গানটি প্রকাশের পরই ব্লকবাস্টার হিট হয়েছিল। ২০১১ সালে মুক্তি পাওয়া গানটির সাফল্য আজও থেমে নেই। ২০১৫ সালে এসেও গানটি অন্তর্জাল দুনিয়ায় দর্শকদের মন জয় করে চলেছে। আর এ সাফল্যের ধারাবাহিকতায় ইউটিউবে গানটি ১০ কোটিরও বেশিবার দেখা হয়েছে।

২০১১ সালের ১৬ নভেম্বর গানটি প্রকাশের পর থেকে বুধবার (২ ডিসেম্বর) পর্যন্ত ইউটিউবে ১০ কোটিরও বেশিবার দেখা হয়েছে বলে জানিয়েছে সনি মিউজিক। ধানুষের লেখা ও কণ্ঠে ‘কোলাভেরি ডি’ গানটি মুক্তির পরই শ্রোতাদের মন জয় করে। এর মিউজিক ও  কথ্যভাষার কারণে তুমুল জনপ্রিয়তা পায়।

গানটির সংগীত পরিচালনা করেছিলেন ১৮ বছরের অনিরুদ্ধ রবিচন্দর। গানের ব্যঙ্গ-রসাত্মক কথা ও অপ্রচলিত সুরে গানটি গেয়েছিলেন ধানুষ। তারই ‘থ্রি’ ছবিতে গানটি ব্যবহার করা হয়। এটি পরিচালনা করেছিলেন ধানুষের স্ত্রী ঐশ্বরিয়া। ধানুষের সহ অভিনেত্রী ছিলেন শ্রুতি হাসান।

প্রসঙ্গত, তামিল তরুণদের মধ্যে তুমুল জনপ্রিয় গালির মধ্যে একটি হচ্ছে ‘কোলাভেরি’। সাধারণত কোনও একটি গ্রুপের পাগলাটে কাউকে চুপ করানোর জন্য এ শব্দটি ব্যবহার করা হয়।

 

গানটির ইউটিউব লিংক:

 

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।


/এএ/এমএম/