রানী-আদিত্যের এই কন্যা সন্তান জন্মের খবর প্রথম টুইটারে প্রকাশ করেন ঋষি কাপুর। এক টুইট বার্তায় ঋষি কাপুর জানান, রানী আর আদিত্য এখন এক কন্যাসন্তানের গর্বিত বাবা-মা।
আর চোপড়া পরিবারের পক্ষ থেকে প্রথম এ সুসংবাদটি দেন উদয় চোপড়া। তিনি লিখেছেন, ইটস আ গার্ল।
এছাড়াও টুইটে করণ জোহর লেখেন, আমি এখন থেকে একজন মামা।
আর সদ্য মা হওয়া রানী কী বললেন, তা জেনে নেওয়া যাক। তিনি বলেন, ‘আমার সব অনুরাগীদের ধন্যবাদ। সৃষ্টিকর্তা আজ তার সেরা উপহারটা আমাদের দিয়েছেন। আদিরা। ধন্যবাদ দিতে চাই আমার সব বন্ধুদের, যারা দিনরাত সহযোগিতা করেছেন।’
উল্লেখ্য, চার বছরের প্রেমের মধুর পরিণতি হিসেবে গত বছর ২১ এপ্রিল ইতালিতে বিয়ে করেন বলিউডের বহুল আলোচিত তারকা-নির্মাতা জুটি রানী মুখার্জি ও আদিত্য চোপড়া। এরপর ছবির কাজও কমিয়ে দেন এ নায়িকা। রানীকে সর্বশেষ পর্দায় দেখা যায় ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মর্দানি’ ছবিতে।
/বিএ/এম/