রাজনীতি ছাড়ছেন মিঠুন

মিঠুন চক্রবর্তীআগেই মৃদু আওয়াজ তুলেছিলেন, বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারণা চালাবেন না। এবার সরাসরি রাজনীতিকে বিদায় বলতে যাচ্ছেন ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী।

এবার ছাড়তে যাচ্ছেন তার সাংসদ পদও। তৃণমূল সূত্রে খবরটি প্রকাশ করেছে কলকাতার একটি সংবাদমাধ্যম।

দলীয় সে সূত্র জানিয়েছে, এখন তারা মিঠুনের জায়গায় রাজ্যসভায় কাকে পাঠানো হবে তা নিয়ে আলোচনা করছেন। অর্থাৎ বলিউড ও টলিউডের জনপ্রিয় এ নায়ক সত্যিই বিদায় নিচ্ছেন রাজনীতির মাঠ থেকে।

অপরদিকে কিছুটা অভিমানের কথাও শোনা যায়। কারণ সারদা মামলায় দীর্ঘ টানাপোড়েনের মধ্যে তার দল তৃণমূল তার পাশে দাঁড়ায়নি।

অন্যদিকে একাধিকবার সর্বোচ্চ করদাতার তালিকাতেও নাম এসেছে দুই বাংলায় জনপ্রিয় এ অভিনেতার। অনেকের মতে, পর্দার প্রতিবাদী সে মানুষটি বাস্তব জীবনেও স্বচ্ছ থাকতে চান।



/এম/