কারণ ট্রাফিক এড়াতে পুলিশের ভুয়া গাড়ি সাজিয়ে বের হয়েছিলেন তিনি। আর এ অনিয়মের অভিযোগ তুলেছেন খোদ তার ভক্তরা। লন্ডনের ওটু আয়োজিত কনসার্টে গান করেন ৫৭ বছরের বিশ্বখ্যাত এই শিল্পী।
ভক্তদের মতে, পর পর দু’দিনই মঞ্চ কাঁপানো পারফরম্যান্সের পর তিনি লাল-নীল আলো জ্বালিয়ে কাটিয়ে গেছেন ট্রাফিক। একটি কালো জাগুয়ারের পেছনের আসনে তাকে বসে থাকতে দেখেছে অনেকেই।
এই প্রত্যক্ষদর্শী জানান, ‘আমি কনসার্টের বাইরে অপেক্ষা করছিলাম। কোনও গাড়িই তখন নড়ছিল না। হঠাৎ করেই একটা গাড়িতে লাল-নীল আলো জ্বলতে থাকে, পুলিশের গাড়ি ভেবে সবাই পথ করে দেয়। অনেক ড্রাইভারই এতে বিরক্ত হয়।’
নানারকম পোশাকে চটকদার নৃত্যগীতে ভক্তকূলকে মুগ্ধ করে রাখলেও এভাবে পুলিশের গাড়ি ব্যবহার করে ট্রাফিক কাটিয়ে চলে যাওয়াকে ভালো চোখে দেখেননি অনেকেই। এ প্রসঙ্গে কথা বলার জন্যে যোগাযোগ করা হলেও কোন মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে মেইল অনলাইন।
লন্ডনের ওটু আয়োজিত কনসার্টে ম্যাডোনা
সূত্র – মেইল অনলাইন, দ্য ট্রিবিউন