পিপিই সংগ্রহে বিদ্যার অন্যরকম উদ্যোগ

বিদ্যা বালানবলিউড অভিনেত্রী বিদ্যা বালান বেজায় খুশি। কারণ, ভারতীয় স্বাস্থ্যকর্মীদের জন্য ২ হাজার ৫০০টি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) অনুদান পেয়েছেন তিনি। একইসঙ্গে সামনের সারিতে যারা কোভিড-১৯ মহামারির সঙ্গে লড়ছেন, তাদের জন্য তার নামে সংগ্রহ হয়েছে ১৬ লাখ রুপি।

তারকাকেন্দ্রিক প্ল্যাটফর্ম ট্রিং-এর সঙ্গে হাত মিলিয়েছেন বিদ্যা। এতে তার একটি প্রোফাইল রাখা হয়েছে। এখানে কতসংখ্যক পিপিই অনুদান হিসেবে দিতে চান তা নির্বাচন করতে হবে। যারা অনুদান দিচ্ছেন তাদের মধ্যে ভাগ্যবানরা ৩৯ বছর বয়সী এই তারকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ পাবেন।
কয়েকদিনের ব্যবধানে দাতাদের জানানো হবে, কোন কোন হাসপাতালে পিপিই কিট বিতরণ করা হয়েছে। পাশাপাশি উদারতার জন্য তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ব্যক্তিগতভাবে ভিডিও বার্তা পাঠাবেন বিদ্যা। নিঃসন্দেহে এটি ব্যক্তিগত স্মৃতি হিসেবে থেকে যাবে সবসময়।
বিদ্যা নিজে ১ হাজার পিপিই কিট অনুদান দিয়েছেন আগেই। প্রাথমিকভাবে তার আশা ছিল ১ হাজার পিপিই অনুদান হিসেবে পাবেন। কিন্তু তার চেয়ে দ্বিগুণ সহায়তা ইতোমধ্যে চলে এসেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সহায়তা করছে। প্রতিটি পিপিই কিটের মূল্য ৬৫০ রুপি।
ইনস্টাগ্রামে রবিবার (২৬ এপ্রিল) বিকালে সুখবরটি শেয়ার করেন বিদ্যা। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আজ সকালে ঘুম থেকে উঠেই ভালো সংবাদ পেলাম। কয়েক ঘণ্টায় আমার আড়াই হাজার পিপিই কিট ও ১৬ লাখ রুপি চলে এসেছে। যারা অনুদান দিয়ে এটা সম্ভব করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। অনেক কৃতজ্ঞতা রইলো। আপনাদের মঙ্গল হোক।’
ভিডিওতে বিদ্যা আরও জানান, কর্মসূচিটি আরও কিছুদিন চলবে। যাদের সাধ্য আছে তারা ট্রিং-এর ওয়েবসাইটে গিয়ে অনুদান দিতে পারবেন। তার কথায়, ‘একেকটি পিপিই একেকজনের জীবন বাঁচাতে পারে। কোভিড-১৯ রোগের বিরুদ্ধে যুদ্ধ চলবে। আসুন মানবতার জন্য ঐক্যবদ্ধ হই। ঘরে থাকুন, নিরাপদে থাকুন।’
এদিকে বিদ্যাকে সবশেষ গত বছর ‘মিশন মঙ্গল’ ছবিতে দেখা গেছে। তার ঝুলিতে এখন আছে দুটি ছবি। এগুলো হলো অনু মেননের পরিচালনায় গণিতবিদ শকুন্তলা দেবীর বায়োপিক ও অমিত মাসুরকারের ‘শেরনি’।

 
 
 
View this post on Instagram

Thank you very much for your generous donations from all over the world. I’m elated to share that we have raised 2500+ kits accounting over Rs.16 lakhs within few hours. A load of gratitude for helping in donating over double our initial target. The campaign will run for some more time, so if you haven’t been able to donate yet but want to help out, go to www.tring.co.in and donate whatever you can. Every single kit is helping protect a life. The #WarAgainstCovid19 continues, let’s #UniteForHumanity #StayHome #StaySafe

A post shared by Vidya Balan (@balanvidya) on Apr 25, 2020 at 9:21pm PDT