সেই চেষ্টারই একটি অংশ হিসেবে সংগীতশিল্পী জয় শাহরিয়ারের অতিথি হয়ে এসেছেন দেশের জনপ্রিয় সাত সংগীতশিল্পী। এই আমন্ত্রণে হবে গান ও গল্প।
তবে না, মুখোমুখি বসে আড্ডা দেওয়ার মতো বিষয় নয় এটি। এই আমন্ত্রণে গল্প ও গান হবে অনলাইনে। মূলত এটি একটি ঈদের আয়োজন। অনুষ্ঠানটির নাম ‘গল্প গানে’। ঈদের দিন থেকে পরের সাতদিন রাত নয়টায় অনুষ্ঠানটি প্রচার হবে বিজয় টিভিতে।
টেলিভিশন চ্যানেলটি জানায়, এতে সঞ্চালনায় আছেন জয় শাহরিয়ার। ইতোমধ্যে অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে।
উপস্থাপক জয় বলেন, ‘যারা আমার অতিথি হিসেবে এই অনুষ্ঠানে ছিলেন, তারা সবাই ব্যক্তিগতভাবে আমার পরিচিত। কিন্তু করোনার কারণে অনেকদিন তাদের সঙ্গে দেখা হচ্ছিল না, আড্ডা ছিল না। এই অনুষ্ঠানের মাধ্যমে সেটা হয়েছে। আমরা সবাই একটা খারাপ সময় পার করছি। এর মধ্যেই সবার সঙ্গে কীভাবে ঈদের আনন্দটা ভাগ করে নেওয়া যায়, অনুষ্ঠানে সেই চেষ্টা করেছি।’
এতে তার অতিথি হিসেবে আছেন সংগীতশিল্পী সাব্বির জামান, পারভেজ, সভ্যতা, কিশোর, পুলক, অবন্তী সিঁথি ও কামরুজ্জামান রাব্বি।
একঘণ্টার অনুষ্ঠানে প্রত্যেক শিল্পী তাদের গাওয়া জনপ্রিয় গান পরিবেশন করেছেন। সঙ্গে শুনিয়েছেন মজার অনেক গল্প। এছাড়াও স্মরণ করেছেন সদ্য প্রয়াত কণ্ঠশিল্পী প্লে-ব্যাক সম্রাট এন্ড্রু কিশোরকে। অনলাইনের মাধ্যমে অতিথিরা তাদের বাসা ও স্টুডিও থেকে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
‘গল্প গানে’ প্রযোজনা করেছেন প্রতীক আকবর।