দেশ টিভির নিয়মিত মিউজিক্যাল ব্লগ-শো ‘প্রিয়জনের গান’-এর বিশেষ এই পর্বটি হচ্ছে আজ (২১ আগস্ট) বেলা তিনটায়।
এতে আলাউদ্দীন আলীর কালজয়ী কর্ম নিয়ে নানা আলোচনা এবং তার বিখ্যাত সব গানের পরিবেশনা থাকবে।
দিনাত জাহান মুন্নী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফোয়াদ নাসের বাবু ভাই দেশ টিভি থেকে ফোন দিয়ে বিশেষ এই আয়োজনে গাইতে বলেন। এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। আলী ভাইয়ের সুরে আমি নিজেও বেশ কিছু গান গাইবার সুযোগ পেয়েছি। বাংলাদেশের অসংখ্য কালজয়ী গানের সুরকার আলাউদ্দীন আলী। যার প্রায় সব গানই সকলের প্রিয়। সেখান থেকে কিছু গান তাকে স্মরণ করে গাইবার চেষ্টা করবো। আমি মনে করি, উনার গানের আয়োজন মাসব্যাপী হলেও শেষ হবে না।’
ওয়ালিদ হাসানের প্রযোজনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন তাসনুভা মোহনা।