পড়শী বাংলা ট্রিবিউনকে বললেন, ‘শুধু ভিন্নতা জন্য নয়, রবীন্দ্রসংগীতের প্রতি ভালোবাসা থেকে এ গানটি তৈরি করা। গানটির জন্য পোশাক থেকে শুরু করে শ্যুটিংস্পট পর্যন্ত রাবীন্দ্রিক আবহ তৈরি করা হয়েছে। আজ (বুধবার) সন্ধ্যায় গানের একটি প্রমো ফেসবুকে প্রকাশ করা হবে।’
ভিডিওটিতে মডেলও হয়েছেন পড়শী নিজেই। তার সঙ্গে আছেন তৌহিদুল ইসলাম আবির। গানটির নতুন সংগীতায়োজন করেছেন সন্ধি। আর এর ভিডিও পরিচালনা করেছেন রম্য খান। মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে ধামরাইয়ের জমিদারবাড়িতে।
গান গাওয়ার অভিজ্ঞাতা সম্পর্কে পড়শী বললেন, ‘ছোটবেলায় বহুবার রবীন্দ্রসংগীত গেয়েছি। কিন্তু বড় হয়ে আর সেভাবে গাওয়া হয়নি। এটি আমার ভালোলাগার গান। তাই সমস্যা হয়নি।’ তিনি আরও জানান, গানটি তার চতুর্থ একক অ্যালবামে রাখা হবে।
/এম/