তাকে যে শুধু বাংলাদেশিরাই বেশি খুঁজেছে তা নয়, একইসঙ্গে তিনি গুগল সার্চে সবার উপরে ছিলেন নেপালেও।
অন্যদিকে ভারতে গুগল সার্চের শীর্ষে ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। ভুটান ও ফিজির মানুষও সালমানকে সবচেয়ে বেশি খুঁজেছেন।
মার্কিন টিভি রিয়েলিটি শো তারকা কিম কারদাশিয়ানকে খোঁজা হয়েছে মূলত তার বিখ্যাত যৌন আবেদনময়তার জন্য। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্সসহ ইউরোপ-আমেরিকার অধিকাংশ দেশ থেকে গুগলে মানুষ তাকেই বার বার খুঁজেছে।
অন্যদিকে কিউবা,কঙ্গোসহ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় মানুষজন ইন্টারনেটে বার বার খুঁজেছে সময়ের সেরা ফুটবল তারকা লিওনেল মেসিকে।
কারদাশিয়ান ও মেসির পরপরই ছিলেন আরেক তারকা ফুটবলার পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। ২১টি দেশে তিনি ছিলেন গুগলে সার্চ তালিকার শীর্ষে।
তালিকায় তারপর ছিলেন দুজন পপ সঙ্গীত তারকা নিক্কি মিনাজ ও রিহান্না।
আরেকটি মজার তথ্য পাওয়া গেছে গুগলের এই পরিসংখ্যান ঘেটে। বছরজুড়ে আলোচনা আর আগ্রহের শীর্ষে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু গুগলে রুশরা সবচেয়ে বেশি খুঁজেছে তার স্ত্রী লুদমিলাকে। সূত্র: বিবিসি
/এইআর/এসএম/ এএইচ/