ফোর্বসের হিসাব অনুযায়ী, ডেপের জন্য বরাদ্দকৃত প্রতি এক মার্কিন ডলার পারিশ্রমিকের বিপরীতে ছবি বাবদ আয় হয়েছে মাত্র ১.২ ডলার। অর্থাৎ ডেপের পেছনে টাকা খাটিয়ে খুব একটা লাভ হয়নি প্রযোজকদের।
ফোর্বসের তালিকায় জনি ডেপের পরেই আছেন হলিউডের আরেক অভিনেতা ড্যানজেল ওয়াশিংটনের নাম। ড্যানজেলের জন্য বরাদ্দকৃত প্রতি এক মার্কিন ডলার পারিশ্রমিকের বিপরীতে ছবি বাবদ প্রযোজকের আয় হয়েছে মাত্র সাড়ে ৬ ডলার।
ফোর্বসের এই ‘মোস্ট ওভারপেইড’ অভিনেতার তালিকায় জনি ডেপ ও ড্যানজেল ওয়াশিংটনের পরে রয়েছেন উইল ফেরেল, লিয়াম নেসন ও উইল স্মিথ। ফেরেলের জন্য বরাদ্দকৃত প্রতি এক মার্কিন ডলার পারিশ্রমিকের বিপরীতে ছবি বাবদ আয় হয়েছে মাত্র ৬.৮ ডলার আর লিয়াম আর স্মিথের জন্য বরাদ্দকৃত প্রতি ১ ডলার পারিশ্রমিকের বিপরীতে প্রযোজকের আয় ৬.৫ ও ৮.৬ ডলার করে।
সূত্র: এনডিটিভি
/এফইউ/এম/