বিয়ে করলেন শর্মীমালা ও সালেহীন

শর্মীমালা ও সালেহীনবছরটা যেন প্রাপ্তিময় হয়ে থাকল অভিনয়শিল্পী শর্মীমালার জন্য। ‌'মৃত্তিকা মায়া'র মাধ্যমে জাতীয় পুরস্কার পেয়েছেন, চলতি বছরই তার অভিনীত ছবি ‌'জালালের গল্প' অস্কার প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছিল। এত প্রাপ্তির ভিড়ে এবার ব্যক্তিজীবনকে সমৃদ্ধ করলেন এ অভিনেত্রী। বিয়ে করেছেন বন্ধু ও সহঅভিনেতা রাজিব সালেহীনকে। পারিবারিক সম্মতিতে ১৬ ডিসেম্বর বিয়ে করেন তারা। বিয়ে হয়েছে একেবারেই ঘরোয়া আয়োজনে।
রাজিব সালেহীনও দীর্ঘদিন ধরে মঞ্চে ও টিভিতে কাজ করছেন। দেশ টিভির ‘সাতকাহন’ ধারাবাহিকের মাধ্যমেই তাদের দুজনের ঘনিষ্টতা। এমনটাই জানালেন রাজিব।
আর শর্মীমালা বললেন, ‌‌'আসলে দুজনই মঞ্চে কাজ করলেও, আগে কখনও কথা হয়নি। এরপর বিভিন্ন উৎসবে কথা হয়েছে, এ পর্যন্তই। তবে সাতকাহন নাটকেই মূলত আমাদের বন্ধুত্ব।'

শর্মীমালা জানালেন, জানুয়ারিতে তাদের বিবাহত্তোর সংবর্ধনা।

/এম/