এরমধ্যে নিজের লেখা, সুর-সংগীত ও কণ্ঠে ‘বাজা রে বাজা ঢাক’ অন্যতম। এছাড়াও রয়েছে দুটি মিষ্টি প্রেমের গান—‘দেবো যতন করবো আপন’ ও ‘সোনারঙের সেই মেয়েটি’। দুটো গানেরই কণ্ঠের পাশাপাশি সুর-সংগীত উত্তমের।
তিনটি গানই ইউটিউবে উন্মুক্ত করা হবে শিগগিরই।
উত্তম বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে নজরুলসংগীত ও আধুনিক গানের এ গ্রেডের তালিকাভুক্ত শিল্পী। বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত সুরকার ও সংগীত পরিচালক। দেশের প্রায় সব বেসরকারি টিভিতে লাইভসহ নিয়মিত পারফর্ম করছেন এই শিল্পী। অ্যালবাম রিলিজ হয়েছে অনেক। নিজস্ব ইউটিউব চ্যানেলে এরমধ্যে প্রকাশ করেছেন অনেক গান।
গান ছাড়াও একটি বেসরকারি মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে সমাজবিজ্ঞান বিষয়ে অধ্যাপনা করছেন তিনি। তবে গান তার প্রথম ভালোবাসা, জানান উত্তম।
২০০৪ সালে প্রকাশ হয় উত্তমের ডেব্যু অ্যালবাম ‘হাওয়া’। এরপর একক অ্যালবাম ছাড়াও প্রকাশ হয় নজরুলসহ নানা ধারার গান।
উত্তম বলেন, ‘একজন কমপ্লিট মিউজিশিয়ান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাই।’