তাই বাচ্চাকাচ্চার উচ্চতা ঠিক করার একটা উপায় বের হয়। উপায়টি হচ্ছে, লম্বা মেয়ে বিয়ে করা। বাবা খাটো এবং মা লম্বা হলে ভবিষ্যতে বাচ্চাকাচ্চা অন্তত গড় উচ্চতা পাবে!
অবশেষে ৪ ফুট ৮ ইঞ্চি উচ্চতার সাব্বির বিয়ে করে ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার জারাকে।
বিয়ের আগে ছেলেটি খাটো বলে মানুষের কাছে নানাবিধ তিরস্কারের শিকার হয়েছে। কিন্তু বিয়ের পরে তিরস্কারের ধরন পাল্টে যায়। একটা খাটো ছেলে লম্বা মেয়ে বিয়ে করেছে- এ নিয়েই সারাক্ষণ কথা শুনতে হয় দু’জনকে।
এমনই গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে নাটক ‘নাট বল্টু’। এটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন।
এতে লম্বা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন এবং খাটো ছেলের চরিত্রে মিশু সাব্বির। আরও অভিনয় করেছেন চাষী আলম, অনিক, স্বর্ণলতা, রকি খান, রত্না খান, ওবিদ রেহানসহ অনেকে।
জাকারিয়া সৌখিন বলেন, ‘আমাদের সমাজে একটি মানুষ কিছুটা অস্বাভাবিক হলে তাকে হাসির পাত্র বা পাত্রী হতে হয়। যেখানে সবার উচিত সেই মানুষটিকে সহযোগিতা করা, কিন্তু আমরা করি উল্টো। এ বিষয়গুলো নিয়েই নাটকটি নির্মাণ করেছি।’
‘নাট বল্টু’ শিগগিরই সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।