‘সম্রাট’-এ নতুন জুটি নিতেশ-জেনি

ব্যাংককে শ্যুটিংয়ে নিতেশ-জেনিশুক্রবার ঢাকা থেকে ব্যাংককে উড়ে গেছে ‘সম্রাট’ ছবির শ্যুটিং ইউনিট। টানা এক সপ্তাহের শ্যুটিং সিডিউল নিয়ে গেছেন অপু বিশ্বাসসহ ছবির অন্য কলাকুশলী। আজ (শনিবার) থেকে শুরু হয়েছে ছবিটির শেষ পর্যায়ের শ্যুটিং। আর এতে অংশ নিতে একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে ব্যাংককে উড়ে গেছেন জেনি এবং ভারত থেকে নিতেশ।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের এ ছবিতে নতুন চমক হিসেবেই যোগ দিল এই জুটি। ব্যাংকক থেকে এমনটাই জানালেন পরিচালক। তিনি আরও জানান, ভারতীয় প্রযোজক নিতেশ এর আগেও বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন। তবে যুক্তরাষ্ট্র থেকে আগত জেনি’র এটাই প্রথম অভিনয়। যিনি পেশায় একজন শিক্ষক।
এদিকে শাকিব খান-অপু বিশ্বাস ওনির্মাতা রাজের সঙ্গে জেনি কলকাতার ইন্দ্রনীলের আলোচিত এই নির্মিতব্য ছবিতে প্রবাসী জেনি-নিতেশের অংশগ্রহণ পূর্বপরিকল্পিত হলেও- এই জুটিকে দিয়ে চমক দিতে চাইছেন পরিচালক রাজ। তার ভাষায়, ‘‘নিতেশ-জেনি ‘সম্রাট’ ইউনিটের জন্য একটা চমক। আমার ধারণা, দর্শকরাও এই জুটিকে পর্দায় দেখে খানিক বিস্মিত হবেন। কারণ পর্দায় এ দুজনের উপস্থিতিতে থাকছে চোখ ধাঁধানো কিছু।’’
পরিচালক আরও জানান, ছবিতে নিতেশ একজন আন্তর্জাতিক মাফিয়া এবং জেনি তার প্রেমিকা।
/এমএম/