বিচ্ছেদ হয়নি রণবীর-ক্যাটরিনার



রণবীর ও ক্যাটরিনাকিছুদিন ধরে বলিউডের বাতাসে গুজব ছিল বিচ্ছেদের পথে এগুচ্ছে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক নাকি। বিচ্ছেদের কারণ হিসেবে দায়ী করা হয়েছিল রণবীরের সাবেক প্রেমিকা দীপিকাকে। কিন্তু এবার কাপুর পরিবারের ক্রিসমাস পার্টিতে যোগ দিয়ে সেই গুজবে পানি ঢেলে দিলেন খোদ ক্যাটরিনা।
মিড ডে’র এক প্রতিবেদনে নিশ্চিত করে বলা হয়েছে, তারা দুজনই এখনও প্রেম করছেন।
২০১৪ সালের ক্রিসমাসে মুম্বাইয়ে ছিলেন না ক্যাটরিনা। পরিবারের সঙ্গে ক্রিসমাস কাটাতে লন্ডন গিয়েছিলেন তিনি। কিন্তু এবার আর রণবীরের সঙ্গছাড়া করেননি ক্যাট। উল্টো বড়দিনের গতানুগতিক ক্রিসমাস ব্রাঞ্চে রণবীর ও তার পরিবারের সঙ্গে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে ক্যাটরিনাকে।
সূত্র: জি-নিউজ
/এমপি/এম/