একের পর এক রহস্যজনক ঘটনার মুখোমুখি হন তিনি। এমন সময় আগমন ঘটে আরেক রহস্যময় ব্যক্তির। তার আচরণে বিস্মিত হন মোশাররফ। একই সঙ্গে মানুষটা সম্পর্কে কৌতূহলী হয়ে ওঠেন। এই কৌতূহল তাকে নিয়ে যায় এক দ্বান্দ্বিক জগতে। শুরু হয় মনস্তাত্ত্বিক খেলা।
এ খেলার ফলাফল কী? উত্তর পেতে দেখতে হবে টেলিছবি ‘হ্যামলেটের ফিরে আসা’। আশরাফুজ্জামানের রচনা ও পরিচালনায় এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।
নির্মাতার ভাষ্যে, ‘রহস্য, কৌতূহল এবং হাসি-কান্নার অন্যরকম এক ব্যঞ্জনা ফুটে উঠবে কাজটিতে।’
১৪ নভেম্বর রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে টেলিছবিটি।