এতে কয়েকটি ক্যাটাগরিতে তারকাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। নিরপত্তারক্ষীর সংখ্যাসহ কারও কারও কাছ থেকে নিরাপত্তারক্ষীও তুলে নেওয়া হয়েছে৷
আরও জানা যায়, অমিতাভ বচ্চন, দিলীপ কুমার ও লতা মঙ্গেশকর আগে যেরকম পুলিশি নিরাপত্তা পেতেন, এখনও তেমনই পাবেন। তবে শাহরুখ ও আমিরের নিরাপত্তারক্ষীর সংখ্যা কমছে। এখন তারা পাবেন দু’জন সশস্ত্র নিরাপত্তাকর্মী। যেখানে এর আগে তারা চারজন সশস্ত্র নিরাপত্তারক্ষীসহ ‘এসকর্ট বাহন’-এর সুবিধা পেতেন।
এছাড়া ২৫ জন বলিউড তারকার নিরাপত্তা ব্যবস্থা একেবারেই তুলে নেওয়া হয়েছে। এই তালিকায় আছেন বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি, ফারহা খানের মতো তারকারা। দেশটির পুলিশ বিভাগ জানিয়েছে, প্রয়োজনীয়তার ভিত্তিতে এ নিরাপত্তা দেওয়া হয়। তাই সে অনুযায়ী নতুন বছরে নতুন সূচি সাজানো হয়েছে।
সূত্র: জি-নিউজ
/এম/