অপারেশনের টেবিলে ডিপজল

আবারও শারীরিক সমস্যা নিয়ে অস্ত্রোপচারের টেবিলে যেতে হলো চলচ্চিত্রের একসময়ের দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে।

আজ (৯ আগস্ট) সকালে তার ডান চোখে সার্জারি হয়েছে বলে জানিয়েছেন এই তারকা নিজেই। রাজধানীর আই কেয়ার হসপিটালে অপারেশনটি হয়েছে।

ডিপজল বলেন, ‘বাম চোখে অপারেশন করে লেন্স পরানো হয়েছে। সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এখন আমি বাসায় আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

কিছু দিন আগে তার অপর চোখেও সার্জারি হয়েছিল। আপাতত তাকে বেশ কিছু দিন বিশ্রামে থাকতে হবে। এরপর আবারও কাজে ফিরবেন বলে জানালেন ডিপজল।অপারেশন শেষে ডিপজল

প্রসঙ্গত, এই অভিনেতা চলতি বছরের শুরুতে ১২ মাসে ১২টি ছবি নির্মাণের ঘোষণা দেন। ইতোমধ্যে তার নতুন সিনেমা ‘মানুষ হলো অমানুষ’, ‘বাংলার হারকিউলিস’, ‘যেমন জামাই তেমন বউ’র কাজ শেষ হয়েছে। শিগগিরই এগুলো মুক্তি পাবে বলে জানান তিনি।