চশমা পরে ‘ম্যাট্রিক্স’-এ হাজির প্রিয়াঙ্কা (ভিডিও)!

বেশ আচমকা দিন দুয়েক আগে নিজের পরবর্তী প্রজেক্ট নিয়ে আপডেট দিয়েছিলেন বলি-হলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। জানান, তার পরের ছবি ‘ম্যাট্রিক্স-৪’।

একটি ছোট্ট টিজার শেয়ার করে এই ছবি নিয়েই গুরুত্বপূর্ণ খবর দিয়েছিলেন তিনি। নিজের টুইটারে প্রিয়াঙ্কা লিখেছিলেন, ‘সময় হয়ে এসেছে এই পিল খাওয়ার!’

‘ম্যাট্রিক্স’র চতুর্থ কিস্তি ‘ম্যাট্রিক্স রেজারেকশনস’। যেখানে পিল খেয়ে নিজেকে অন্য জগতে যুক্ত করার বিষয়টি আছে। অবশেষে এলো ট্রেলারটি। সেখানে হাজির হয়েছেন নিক জোনাস পত্নী প্রিয়াঙ্কা। 

‘ম্যাট্রিক্স রেজারেকশনস’র ট্রেলারে চশমা চোখে ‘অ্যালিস ইন দ্য ওয়ান্ডার ল্যান্ড’ বই হাতে দেখা যায় বলিউড তারকা প্রিয়াঙ্কাকে।

চলচ্চিত্রটিতে নিজের ভূমিকা নিয়ে বেওয়াচ তারকা সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘এই সিনেমার বিশাল পুকুরে আমি ছোট্ট একটি মাছের মতো।’

ওয়ার্নার ব্রুসের ইউটিউব চ্যানেলে প্রকশিত হয়েছে ট্রেলারটি। ইতোমধ্যেই এর ভিউ ২ কোটি। কিয়ানু রিভস ও ক্যারি-অ্যানে মসকে এবার যাবে দেখা নিও ও ট্রিনিটি চরিত্রে।

ট্রেলারে নিওকে একজন নারীর মুখোমুখি হতে দেখা যায় যিনি লুইস ক্যারোলের ‘এলিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড’ পরছিলেন। সেই নারীই প্রিয়াঙ্কা চোপড়া। বড় চশমা পরা প্রিয়াঙ্কাকে নিওর দিকে তাকিয়ে হাসতে দেখা যায়।

১৯৯৯ সালে মুক্তি পাওয়া বিজ্ঞান কল্পকাহিনী নির্ভর চলচ্চিত্র ‘দ্য ম্যাট্রিক্স’ -এ নিও চরিত্র দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন কিয়ানু রিভস। এই সিরিজের পরের দুই পর্ব ‘ম্যাট্রিক্স রিলোডেড’ (২০০৩) এবং ‘ম্যাট্রিক্স রেভল্যুশন’ (২০০৩) দারুণ জনপ্রিয়তা পায়। ১৯ বছর পর আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে চতুর্থ সিক্যুয়েল। আগের তিনটির মতো এ সিক্যুয়েলও পরিচালনা করেছেন লানা ওয়াচোওস্কি।

ট্রেলার:

সূত্র: এনডিটিভি, বিবিসি