বাংলাদেশের ৩৫ চলচ্চিত্র নিয়ে ভারতের দুটি উৎসব

বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় চলতি মাসেই হতে যাচ্ছে ভারতের দুটি উৎসব। ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ শিরোনামের এই আয়োজন দুটিতে দেখানো হবে সাম্প্রতিক আলোচিত হওয়া দেশের ৩৫টি চলচ্চিত্র। 

উৎসব দুটি হবে ভারতের আগরতলা ও গুয়াহাটিতে। ২১ থেকে ২৩ অক্টোবর ‘২য় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব, আগরতলা’, ও ২৪ থেকে ২৯ অক্টোবর ‘প্রথম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব, গুয়াহাটি’ আয়োজিত হবে।

জানা যায়, চলতি মাসেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উৎসবের জন্য চলচ্চিত্রগুলো চূড়ান্ত করে। 

ছবিগুলো হলো- ‘হাসিনা: আ ডটারস টেল’, ‘জিরো ডিগ্রি’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘আমি ও আইসক্রিম ওয়ালা’, ‘জালালের গল্প’, ‘অনিল বাগচীর একদিন’, বাপজানের বায়স্কোপ’, ‘কৃষ্ণপক্ষ’, ‘আয়নাবাজি’, ‘তুখোড়’, ‘ভুবন মাঝি’, ‘সত্তা’, ‘রাজনীতি’, ঢাকা অ্যাটাক’, ‘হালদা’, ‘অন্তর জালা’, ‘আঁখি ও তার বন্ধুরা’, ‘গহীন বালুচর’, ‘পুত্র’, পোড়ামন-২’, ‘জান্নাত’, ‘দেবী’, ‘ফাগুন হাওয়া’, ‘যদি একদিন’, ‘আবার বসন্ত’, ‘কালো মেঘের ভেলা’, ‘মনের মতো মানুষ পাইলাম না’, ‘ন’ডরাই’, ‘মায়া দ্য লাস্ট মাদার’, ‘গণ্ডি’, ‘বিশ্বসুন্দরী’, ‘গোর’, ‘উনপঞ্চাশের বাতাস’ ‘গেরিলা’ ও ‘রূপসা নদীর বাঁকে বাঁকে’।

জানা যায়, বাংলাদেশি চলচ্চিত্র বিদেশে তুলে ধরতেই এমন আয়োজন। যেখানে মূল ধরার বাণিজ্যিক ছবির পাশাপাশি বিকল্প ধারাও স্থান পেয়েছে।