বড়দিনে ভাই-বোনের বিষাদের গল্প

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে আনন্দের উৎসব বড়দিন (২৫ ডিসেম্বর)। দিনটিকে ঘিরে গোটা বিশ্বেই চলে নানা আয়োজন। সেই রেশ থাকে দেশের টিভি পর্দাতেও। তবে এমন আনন্দের দিনে দুই ভাই-বোনের বিষাদের এক গল্প দেখানো হবে আরটিভির পর্দায়।  

‘ক্ষমা’ শিরোনামের এই নাটকটি রচনা করেছেন মহিউদ্দীন আহমেদ। আর নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল। গল্পটাও তারই। এতে অভিনয় করেছেন এফএস নাঈম, নুসরাত ইমরোজ তিশা, মনোজ প্রামাণিক, সালাহউদ্দিন লাভলু প্রমুখ।

এর গল্প প্রসঙ্গে নির্মাতা দোদুলের বর্ণনা এমন- ডেভিডের আশ্রিত বোন স্বাস্থ্যকর্মী মারিয়াকে ভালোবাসে জোসেফ। কিন্তু জুয়ার আসরে মদ্যপ অবস্থায় নিজের বোনকে রানার সঙ্গে বিয়ে দিতে সম্মত হয় ডেভিড। সেদিন ডেভিডের পকেটের টাকা শেষ হয়ে গিয়েছিল। এই সুযোগে, দান ধরার আগে কৌশলী রানা প্রস্তাব করেছিল- ডেভিড হারলে রানার হাতে সে তার বোনকে তুলে দেবে!

ডেভিড সত্যি সত্যি হেরে যায়, তার পরের গল্প মোড় নেয় ভয়ংকর বিষাদে। যা জানা যাবে ২৫ ডিসেম্বর রাত ৮টায়, আরটিভিতে।