সাল্লু-ক্যাটের সেকেন্ড ইনিংস!

বলিউড ভাইজানের কাছে ক্যাটরিনা যে অন্য যে কারও চেয়ে খানিক আলাদা, তেমন আলামত পাওয়া গেছে আবারও। ফের তারা কাছাকাছি এলেন। প্রমাণ করলেন, আক্ষরিক প্রেমের সম্পর্ক থাকুক আর নাইবা থাকুক- একে অপরের প্রতি টানটা আজও বাঁচিয়ে রেখেছেন পরস্পর।
যার শেষ প্রমাণ মিলেছে ‘বিগ বস’-এর গ্র্যান্ড ফিনালে-তে। যেখানে ক্যাট এসেছেন নিজের ছবি ‘ফিতুর’-এর প্রোমোশনে। সঙ্গে ছিলেন আদিত্য রায় কপূর। এদিন অনুষ্ঠান মঞ্চে সারাক্ষণই ক্যাটের সঙ্গে মজা করে গেলেন সাল্লু কুমার। অনেক বছর পরে সল্লু-ক্যাট এক মঞ্চে দাঁড়ালেও দু’জনের প্রাণচঞ্চলতা দেখে অবাক হয়েছে বি-টাউন। মনে খটকা জেগেছে, তবে কি রণবীর-ক্যাটের বিচ্ছেদ গুঞ্জনে নতুন হাওয়া যোগাচ্ছেন বলিউড ভাইজান!
‘বিগ বস’ ফিনালে মঞ্চে সারাক্ষন ক্যাটকে নিয়েই মেতে ছিলেন সালমান। সবােইকে অবাক করে বললেন, ‘ক্যাটরিনা একজন দৃঢ় চরিত্রের নারী।’
তবে কি শুরু হয়ে গেল সাল্লু-ক্যাটের সেকেন্ড ইনিংস? এমন প্রশ্ন এখন ভাইরাল হতেই পারে।
/এমএম/