কথায় আছে কলেজ লাইফের চেয়ে মজার জীবন আর হয় না! তেমনই এক ক্যাম্পাস প্রেমের গল্পে নির্মিত হলো নাটক ‘ডিয়ার ভ্যালেন্টাইন’।
মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেন মুশফিক ফারহান ও কেয়া পায়েল।
কাজটি প্রসঙ্গে মুশফিক ফারহান বলেন, ‘টিনএজ লাইফে প্রেমে পড়ে না বুঝেই অনেক কিছুই করে থাকি। কিন্তু বিপদে পড়লে সেই ভালোবাসা আর থাকে না। দিনশেষে পরিবারই আসল। তারাই পাশে থাকে। এমনই একটি ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে এতে।’
১৪ ফেব্রুয়ারি (ভালোবাসা দিবস) দুপুর ৩টায় ‘ডিয়ার ভ্যালেন্টাইন’ প্রচার হবে গোল্লাছুট নামের ইউটিউব চ্যানেলে।