ছবি নিয়ে ঢাকায় লিওনার্দো ডি’ক্যাপ্রিও!



ক্যাপিওরাজধানীর স্টার সিনেপ্লেক্স প্রেক্ষাগৃহে আসছেন নতুন লিওনার্দো ডি’ক্যাপ্রিও! আসছে তার নতুন ছবি ‘দ্য রেভেন্যান্ট’। অস্কার জয়ে এগিয়ে থাকা এ ছবি আগামী শুক্রবার মুক্তি দিতে যাচ্ছে প্রেক্ষাগৃহটি। ছবিটির মাধ্যমে ‘টাইটানিক’খ্যাত এ রোমান্টিক তারকাকে একেবারে ভিন্ন চেহারায় দেখা যাবে। বড় চুল-দাড়িতে কঠোর পরিশ্রমী মানুষ হিসেবে আসছেন তিনি।
এর গল্পটা এমন- জীবন বাঁচানোর এক ভয়াবহ সংগ্রাম। একদিকে বন্য হিংস্র প্রাণির করাল থাবা, অন্যদিকে হাড় কাঁপানো শীত। এ অবস্থায় প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধে সব হারিয়েও এক নিঃস্ব মানুষের ঘুরে দাঁড়াতে চায়।

‘গোল্ডেন গ্লোব’ জয়ের পর এবার বিশ্ব চলচ্চিত্রের সবচাইতে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছে মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো ইনারিতু পরিচালিত এ ছবিটি। এবারের ৮৮তম অস্কার আসরে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ সর্বোচ্চ ১২টি বিভাগে মনোনয়ন পেয়ে সবাইকে চমকে দিয়েছে ‘দ্য রেভেন্যান্ট’।

মনোনয়ন, অনুমান কিংবা সাম্প্রতিক সম্মাননা সবকিছুর বিচারে অস্কার জেতার ক্ষেত্রে এগিয়ে আছে ছবিটি। এ ছবির সুবাদে হয়তো ভাগ্য বদলে যেতে পারে অভিনেতা লিওনার্দো ডি’ক্যাপ্রিওর। বারবার অস্কারের জন্য মনোনয়ন পেয়েও হতাশ হতে হয়েছে তাকে। এবার হয়তো লিওনার্দোকে খালি হাতে ফিরতে হবে না।

সতেরো শতকের অ্যাডভেঞ্চারধর্মী কাহিনী নিয়ে মাইকেল পুনকের ‘দ্য রেভেন্যান্ট : এ নোবেল অব রিভেঞ্জ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। 

এদিকে, ঢাকায় ছবিটির মুক্তি উপলক্ষে এক প্রিমিয়ার শো’য়ের আয়োজন করেছে স্টার সিনেপ্লেক্স কৃর্তপক্ষ। ৪ তারিখের এ বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে পারবেন আমন্ত্রিত অতিথিরা।

ছবিটি তৈরিতে পেছনের ঘটনা দেখুন ভিডিওতে: 
/এমআই/এম/