ঈদের দ্বিতীয় দিন: টেলিভিশনে যত মুক্তদৈর্ঘ্য

উকিল বশীকরণপ্রথম দিনের মতো ঈদের দ্বিতীয় দিনও (১১ জুলাই) টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার হবে নানা দৈর্ঘ্যের অসংখ্য কাহিনিচিত্র। সেখান থেকে তুলে ধরা হলো উল্লেখযোগ্য- 

বিটিভি

নাটক ‘উকিল বশীকরণ’ (রাত ৮টা ৩০ মিনিট): মাসুম রেজার রচনায় ঈমাম হোসাইনের প্রযোজনা ও নির্দেশনায় এতে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, সালাহউদ্দিন লাভলু, মৌসুমী হামিদ, শ্যামল মাওলা, উর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ।  

এটিএন বাংলা

নাটক ‘চিত্রা তার অপেক্ষায়’ (সকাল ৮টা ৪৫ মিনিট): রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে মোশাররফ করিম, তানজিন তিশা, শহীদুল ইসলাম সাচ্চু ও রিমা।

নাটক ‘সুইট কাপল’ (বিকাল ৫টা ৫০ মিনিট): রচনা ও পরিচালনা মেহেদী হাসান হৃদয়। অভিনয়ে মুশফিক ফারহান ও কেয়া পায়েল।

নাটক ‘আবারো অঘটন’ (সন্ধ্যা ৭টা ৪০ মিনিট): রচনা ও পরিচালনা শিহাব শাহীন। অভিনয়ে অপূর্ব ও সাবিলা নূর।

নাটক ‘হ্যাপি বার্থডে’ (রাত ৮টা ৫০ মিনিট): পরিচালনা সোহেল হাসান। অভিনয়ে মোশাররফ করিম ও সাবিলা নূর।  

টেলিছবি ‘শীল ইজ কিং’ (রাত ১১টা): পরিচালনা মাইদুল রাকিব। অভিনয়ে জোভান ও সামিরা খান মাহি।

চ্যানেল আই

টেলিছবি ‘পেইং ঘোস্ট’ (বিকাল ২টা ৩০ মিনিট): রচনা মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আফরান নিশো ও সাবিলা নূর।

নাটক ‘চলতি পথে’ (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট): রচনা স্বরূপ দে, পরিচালনা সঞ্জয় সমদ্দার। অভিনয়ে তৌসিফ, তানজিন তিশা ও ফরহাদ লিমন।

নাটক ‘২৪ ঘণ্টা’ (রাত ৯টা ৩০ মিনিট): রচনা গোলাম সারওয়ার অনিক, পরিচালনায় তুহিন হোসেন। অভিনয়ে জোভান, সাফা কবির ও শহিদুল আলম সাচ্চু।

একুশে টেলিভিশন

নাটক ‘অসমাপ্ত’ (দুপুর ১টা): পরিচালনা ফরহাদ আহমেদ। অভিনয়ে অপূর্ব ও চমক।

নাটক ‘বাকি ম্যান’ (রাত ৮টা): রচনা ও পরিচালনা নূর নবী ইমন। অভিনয়ে মুকিত জাকারিয়া ও সূচনা আজাদ।

নাটক ‘ফাঁসি’ (রাত ১০টা): রচনা ফেরারী ফরহাদ, পরিচালনা শাহ মোহাম্মদ রাকিব। অভিনয়ে ফারহান ও সামিয়া অথৈ।

এনটিভি

টেলিছবি ‘দ্য ফেইস’ (দুপুর ২টা ২৫ মিনিট): রচনা জুয়েল এলিন, পরিচালনা সোহেল হাসান। অভিনয়ে আরশ খান ও নীলাঞ্জনা নীলা।

নাটক ‘উত্তরাধিকারী’ (সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট): রচনা শামীম শিকদার, পরিচালনা সোহেল হাসান। অভিনয়ে মোশাররফ করিম ও তারিন জাহান।

নাটক ‘হ্যালো ম্যাডাম’ (রাত ৯টা ৩০ মিনিট): রচনা গোলাম সারোয়ার অনিক, পরিচালনা বি ইউ শুভ। অভিনয়ে অপূর্ব, সারিকা সাবরিন ও মনিরা মিঠু।

নাটক ‘আই এম আ সিঙ্গেল’ (রাত ১১টা ৫ মিনিট): রচনা ও পরিচালনা জাকারিয়া সৌখিন। অভিনয়ে আফরান নিশো ও তানজিন তিশা।

রিক্সা গার্লআরটিভি

নাটক ‘বাঁচিবার হলো তাঁর সাধ!’ (সন্ধ্যা ৭টা): রচনা ও পরিচালনা ভিকি জাহেদ। অভিনয়ে আফরান নিশো ও তানজিম সুরাইয়া।

নাটক ‘রিক্সা গার্ল’ (রাত ৮টা): রচনা আহমেদ তাওকীর, পরিচালনা রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে তানজিন তিশা ও সোহলে মণ্ডল।

নাটক ‘লগ ইন লগ আউট’ (রাত ৯টা ৩০ মিনিট): রচনা অর্ক মোস্তফা, পরিচালনা রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে জোভান ও সামিরা খান মাহি।

নাটক ‘চাতক’ (রাত ১১টা): রচনা বৃন্দাবন দাস, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী ও তাসনুভা তিশা।  

বাংলাভিশন

টেলিছবি ‘বিয়ে’ (দুপুর ২টা ১০ মিনিট): রচনা সিফাত হোসেন, পরিচালনা মাইদুল রাকিব। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, অনিক ও হিমি।

নাটক ‘শাদি মোবারক’ (বিকাল ৫টা ৩০ মিনিট): রচনা ও পরিচালনা মহিদুল মাহিম। অভিনয়ে ফারহান ও পড়শী।

নাটক ‘কিচির মিচির’ (সন্ধ্যা ৬টা ২৫ মিনিট): রচনা ও পরিচালনা তৌফিক ইসলাম। অভিনয়ে অপূর্ব ও পায়েল।

নাটক ‘তবুও মনে রেখো’ (সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট): রচনা ও পরিচালনা শিহাব শাহীন। অভিনয়ে তাহসান ও সাফা কবির।

নাটক ‘আমার আপনজন’ (রাত ৯টা ২৫ মিনিট): রচনা ও পরিচালনা সেতু আরিফ। অভিনয়ে মোশাররফ করিম ও চমক।

নাটক ‘আই হেট বাড়িওয়ালা’ (রাত ১০টা ৪৫ মিনিট): রচনা ও পরিচালনা বি ইউ শুভ। অভিনয়ে অপূর্ব ও কেয়া পায়েল।

নাটক ‘হারানো সংবাদ’ (রাত ১১টা ৩৫ মিনিট): রচনা ও পরিচালনা মহিদুল মহিম। অভিনয়ে আফরান নিশো ও মেহজাবীন।

বৈশাখী টেলিভিশন

নাটক ‘ঢাকা টু বরিশাল’ (রাত ৮টা ১০ মিনিট): রচনা সুবাতা রাহিফ জারিফা, পরিচালনা জিয়াউর রহমান জিয়া। অভিনয়ে রাশেদ সীমান্ত ও অহনা।

নাটক ‘বিপদ সংকেত’ (রাত ৯টা ৫০ মিনিট): পরিচালনা বি ইউ শুভ। অভিনয়ে অপূর্ব ও সাবিলা নূর।

নাটক ‘শিয়াল বাড়ি ২’ (রাত ১১টা ৩৫ মিনিট): রচনা আহসান আলমগীর, পরিচালনা আল হাজেন। অভিনয়ে মৌসুমী হামিদ ও রাশেদ সীমান্ত।

চ্যানেল নাইন

নাটক ‘অসমাপ্ত’ (বিকাল ৪টা): পরিচালনা ফরহাদ আহমেদ। অভিনয়ে অপূর্ব ও চমক।

নাটক ‘অতিথি’ (বিকাল ৪টা ৩০ মিনিট): পরিচালনা ফরহাদ আহমেদ। অভিনয়ে ইরফান সাজ্জাদ ও ইরিন।

নাটক ‘ধোঁকাবাজ’ (সন্ধ্যা ৭টা ২০ মিনিট): পরিচালনা হারুন রুশো। অভিনয়ে মুকিত জাকারিয়া ও অনামিকা ঐশী।

নাটক ‘ক্যাচ মি’ (রাত ৮টা): পরিচালনা সেতু আরিফ। অভিনয়ে মিশু সাব্বির ও নাদিয়া নদী।

মাছরাঙা টেলিভিশন

নাটক ‘নিশিকাব্য’ (বিকাল ৫টা ৫০ মিনিট): রচনা ও পরিচালনা মাহমুদুল হাসান। অভিনয়ে শামীম হাসান সরকার ও সারিকা সাবাহ।

নাটক ‘অহম’ (রাত ৮টা): রচনা স্বাধীন শাহ, পরিচালনা শামীম জামান। অভিনয়ে মোশাররফ করিম ও জুঁই করিম।  

নাটক ‘ব্যাচেলর সাবলেট’ (রাত ১০টা ২০ মিনিট): রচনা প্রীতি দত্ত, পরিচালনা মাহাদী শাওন। অভিনয়ে মিশু সাব্বির ও সেমন্তী সৌমি।

টেলিছবি ‘বাবা তোমার জন্য’ (রাত ১১টা ৩০ মিনিট): রচনা ও পরিচালনা সহিদ উন নবী। অভিনয়ে জোভান ও কেয়া পায়েল।

সাহিসকা ২দীপ্ত টিভি

স্বল্পদৈর্ঘ্য ‘অসমাপ্ত’ (দুপুর ১২টা ১০ মিনিট): পরিচালনা ফরহাদ আহমেদ। অভিনয়ে অপূর্ব ও চমক।

স্বল্পদৈর্ঘ্য ছবি ‘উইথ লাভ নুসরাত’ (দুপুর ১২টা ৫৫ মিনিট): পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে তাহসান ও চমক।

টেলিছবি ‘সাহসিকা ২’ (বিকাল ৪টা): পরিচালনা চিবরান তানভীর। অভিনয়ে তারিন, মম ও শহীদুজ্জামান সেলিম।

নাটক ‘দেয়া নেয়া’ (সন্ধ্যা ৬টা): পরিচালনা রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে জোভান ও সামিরা খান মাহি।  

নাটক ‘নেম গেমইম’ (রাত ৮টা), পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে মিশু সাব্বির ও হিমি।

নাটক ‘মে আই কামিং’ (রাত ১০টা): পরিচালনা শ্রাবণী ফেরদৌস। অভিনয়ে সাবিলা নূর, ইয়াশ রোহান।

নাটক ‘ক্ষেপা হারিছ’ (রাত ১১টা): পরিচালনা আশিস পাল। অভিনয়ে মোশাররফ করিম ও সাবেরী আলম।

স্বল্পদৈর্ঘ্য ‘প্যারাডক্স’ (রাত ১১টা ৫৫ মিনিট): পরিচালনা আলভী আহমেদ। অভিনয়ে রুনা খান ও মাহিন হাসান।

স্বল্পদৈর্ঘ্য ‘আংটি’ (রাত ১২টা ৩০ মিনিট): পরিচালনা যারযিস আহমেদ। অভিনয়ে রওনক হাসান ও ফারজানা ছবি।

নাগরিক

নাটক ‘তুমি আমি পাশাপাশি’ (রাত ৮টা ৫ মিনিট): অভিনয়ে অপূর্ব ও সাবিল নূর।

নাটক ‘সিইও স্যার’ (রাত ১১টা ৫ মিনিট): অভিনয়ে জাহিদ হাসান ও মায়মুনা মম।